সংগৃহীত
জাতীয়

মানুষ সুখে থাকুক বিএনপি চায় না

নিজস্ব প্রতিবেদক : দেশে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম কমায় বিএনপি এখন বলছে ভারতীয় পণ্য বর্জন করুন। বাংলাদেশের মানুষ সুখে থাকুক এটা তারা চায় না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

আরও পড়ুন : বিএনপির কিছু করার আর ক্ষমতা নেই

শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা। সেটা যেন না হয় সেই জন্য এখনো তারা (বিএনপি নেতৃবৃন্দ) পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করেন।

আরও পড়ুন : শেখ লুৎফর রহমানের প্রয়াণ আজ

এ সময় মন্ত্রী আশেকপুর বাইপাস এলাকায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে স্কুল করার উদ্যোগের কথা জানান।

মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আরও পড়ুন : ভাঙ্গা-যশোর রুটে ছুটলো ট্রায়াল ট্রেন

এতে আরও বক্তব্য দেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তাসভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সা‌বেক সংসদ সদস্য অ্যাড‌ভো‌কেট জোয়া‌হেরুল ইসলাম জোয়া‌হের, জেলা প্রাশাসক কায়ছারুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা