রাজনীতি
আওয়ামী লীগ, মহানগর দক্ষিণ

৩০ সেপ্টেম্বরের মধ্যে ইউনিট কমিটি করার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের প্রতিটি ইউনিট কমিটি করতে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা মোট ১১ দফার নির্দেশনা প্রদান করেন। তৃণমূল থেকে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে আগামীতে অনুষ্ঠিতব্য থানা, ওয়ার্ড সম্মেলন সুন্দরভাব সফল করার জন্য ঢাকা দক্ষিণের অন্তর্গত ৮টি সংসদীয় আসনে দক্ষিণের নেতাদের সমন্বয়ে ৮টি টিমও গঠন করে দেন তারা।

এই টিমগুলোকে ১১টি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো: ১. দায়িত্বপ্রাপ্ত টিমসমূহকে দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শগ্রহণ পূর্বক সংগঠনকে সুসংগঠিত করতে হবে।

২. টিমসমূহের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালনে পদমর্যাদাক্রম অনুসরণ করতে হবে।

৩. এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের আওতায় নির্বাচন কমিশন নির্ধারিত ভোটকেন্দ্র-ভিত্তিক ইউনিট গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কর্মী বাছাই করে গঠনতন্ত্রের নির্দেশিকা পদ্ধতিতে কমিটি গঠন করে তাদের যোগ্যতা অনুযায়ী স্থান দিতে হবে।

৪. আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৩৫ ধারার ১ উপধারা অনুযায়ী কমপক্ষে ১৫০ জন সদস্য কোনও ইউনিটে না থাকলে সেটি শাখা ইউনিট মর্যাদাপ্রাপ্ত হবে না।

৫. নির্দিষ্ট সংসদীয় আসনের ওয়ার্ড, থানার আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্ব স্ব থানার আওতাধীন ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন এবং শক্তিশালী কমিটি গঠনে কার্যকর ভূমিকা রাখবেন।

৬. কমিটি গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগ মনোনীত স্ব স্ব এলাকার সংসদ সদস্য ও দলীয় কাউন্সিলরের পরামর্শ গ্রহণ করতে হবে।

৭. ইউনিট ওয়ার্ড এবং থানা শাখা কমিটি গঠনের ক্ষেত্রে গঠনতন্ত্র অনুযায়ী নির্দেশিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

৮. উল্লিখিত শাখা কমিটি গঠনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন চিহ্নিত চাঁদাবাজ, মাস্তান, নেশাগ্রস্ত এবং বিএনপি-জামায়াত থেকে আগত সুবিধাভোগীরা কমিটিতে স্থান না পায়।

৯. দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সততা, বিচক্ষণতা এবং গঠনতান্ত্রিক নির্দেশিকা অনুসরণ করবেন।

১০. দায়িত্বপ্রাপ্ত সব কমিটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডের ইউনিট কমিটি গঠন করে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করতে হবে।

১১. কোনও থানা বা ওয়ার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে উক্ত থানা বা ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন করে সম্মেলনের তারিখ ঘোষণা করতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা