রাজনীতি

ওবায়দুল কাদের ও কাদের মির্জার সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক: বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার জন্য যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। যাত্রার আগে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে তিনি বড়ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করেছেন। এসময় কোম্পানীগঞ্জের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেন তারা।

কাদের মির্জা বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। কাদের মির্জার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে তার বাসায় অভ্যর্থনাকক্ষে অবস্থান করছেন তিনি। দুজনেই সামাজিক দূরত্ব মেনে বসেছেন। দুজনই মাস্ক পরা ছিলেন।

কাদের মির্জা লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাত করে দোয়া নিই। এসময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন কাদের মির্জা।

কাদের মির্জা ফলোআপ চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার উদ্দেশে গত ১০ জুন সব প্রস্তুতি শেষ করেও অজ্ঞাত কারণে যাত্রা বাতিল করে বিমানবন্দর থেকে ফিরে আসেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা