সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কুমুদরঞ্জন মল্লিক’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্ব চিন্তা দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (১ মার্চ) ১৭ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আণবিক শক্তি কমিশন গঠিত

ঘটনাবলী

১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।

১৬৪০ - ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ।

১৮১১ - মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহন।

১৮১৫ - এলবা দ্বীপ থেকে পলায়নের পর নেপোলিয়ন বোনাপার্টের ১০০ দিনের শাসনকাল শুরু হয়।

১৮১৯ - শ্রীরামপুরে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড “ব্যাংক অফ শ্রীরামপুর” প্রতিষ্ঠা করেন।

১৮৪৮ - ভারতে ভূমিকম্পে ১ হাজার জনের প্রাণহানি।

১৯০১ - অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠিত হয়।

১৯০৭ - ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।

১৯১২ - আলবার্ট বেরী প্রথম উড্ডীয়মান বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে নামেন।

১৯১৪ - চীন আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে যোগদান করে।

১৯১৯ - কোরিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের সূত্রপাত।

১৯৪৯ - রাশিয়ান বিমান দুর্ঘটনায় ৩৮৫ জন নিহত।

১৯৫০ - তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে চিয়াং কাইশেকের পুনরায় দায়িত্ব গ্রহণ।

১৯৭১ - স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।

১৯৭১ - ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ঠকাল স্থগিত ঘোষণা।

১৯৮৫ - বাংলাদেশে জেনারেল এরশাদ কর্তৃক রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা।

১৯৯০ - লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯৭ - বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।

২০০১ - প্রধান বিচারপতি পদে মাহমুদুল আমীন চৌধুরীর শপথ গ্রহণ।

২০০৮ - গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলা দুজন মহিলা ও চারটি শিশুসহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়।

আরও পড়ুন: জর্জ হ্যারিসন’র জন্ম

জন্ম

১৬১১ - জন পেল, ইংরেজ গণিতবিদ, জ্যামিতি বিশেষজ্ঞ ও জোতির্বিদ।

১৮৬১ - অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ।

১৮৮৩ - কুমুদরঞ্জন মল্লিক, বাঙালি কবি ও শিক্ষাবিদ।

কবি কুমুদরঞ্জন মল্লিক ১৮৮৩ সালের ৩ মার্চ (১২৮৯ বঙ্গাব্দের ১৯ ফাল্গুন) অবিভক্ত বাংলার (বর্তমানের পশ্চিমবঙ্গের) পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে (বর্তমানে কুমুদগ্রাম) মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। এখনকার পূর্ব বর্ধমান জেলার মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তন-এর প্রধানশিক্ষক হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৩৮ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখনীয় এই যে, বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ঐ বিদ্যালয়ে পড়তেন, তাঁর ছাত্র ছিলেন।বড়ো স্কুল। বাংলাদেশের কবি-সাহিত্যিকদের প্রতিষ্ঠান -'সাহিত্যতীর্থ' এর তীর্থপতি ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে 'জগত্তারিণী স্বর্ণপদক' দিয়ে সম্মান জানায়। ১৯৭০ খ্রিষ্টাব্দে ২১ এপ্রিল ভারত সরকার তাকে 'পদ্মশ্রী' উপাধিতে ভূষিত করে।

১৮৯২ - রিয়ুনোসুকি অকুতাগাওয়া, সাহিত্যিক, জাপানি ছোট গল্পের জনক।

১৯০৩ - বিষ্ণুপদ মুখোপাধ্যায়, ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা।

১৯০৭ -সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা।
মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।

১৯১২ - চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিক্যাল মিশনের অন্যতম সদস্য ডাঃ বিজয় কুমার বসু, ভারতে আকুপাংচার চিকিৎসার সূচনাকারী।

১৯১৮ - খন্দকার আবদুল হামিদ, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।

১৯২৭ - আশরাফ সিদ্দিকী, বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। (মৃ. ২০২০)

১৯২৯ - সিরাজুদ্দীন হোসেন সাংবাদিক।

১৯৩০ - মনু মুখোপাধ্যায়, ভারতের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা।

১৯৩১ - লামবের্তো দিনি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৪০ - শাফাত জামিল বীর বিক্রম, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা।

১৯৪৩- সাহারা খাতুন, বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী।
শাহজাহান সিরাজ, বাংলাদেশি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী।

১৯৪৫ - প্রবীর ঘোষ, কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি।

১৯৫৬ - ডালিয়া গ্রাইবস্কেইট, লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি ও প্রখ্যাত রাজনীতিবিদ।

১৯৬৫ - মতিউর রহমান মল্লিক, বাঙালি কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন: লীলা মজুমদার’র জন্ম

মৃত্যু

১৯১১ - ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ, ডাচ জৈব রসায়নবিদ, রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী।

১৯২৪ - গোপীনাথ সাহা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী।

১৯৪৩ - আলেকজেন্ডার ইরসিন, ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস-এর আবিস্কারক।

১৯৮৯ - বসন্তদাদা পাতিল, মহারাষ্ট্রের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী এবং ১০ম গভর্নর।

১৯৯৪ - মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।

১৯৯৫ - জর্জেস জে এফ কোহলার, জার্মান জীববিজ্ঞানী, চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।

২০১৯ - পলান সরকার, বাংলাদেশি সমাজকর্মী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা