সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কবি শামসুর রাহমান’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর), ৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: টিপু সুলতান’র জন্ম

ঘটনাবলী :

১০৯১ - টর্নেডোতে লন্ডনে দুজনের মৃত্যু হয়।

১১৫৭ - ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।

১৫২০ - অভিষিক্ত হন জার্মানির রাজা প্রথম কার্লোস।

১৬৮১ - ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।

১৭৬৪ - বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।

১৭৯০ - হাইতিতে দাস বিদ্রোহ হয়।

১৮১৪ - ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।

১৮৫৩ - রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।

১৯১৫ - নিউ ইয়র্কে ভোটাধিকারে দাবিতে ২৫ হাজার নারীর মিছিল।

১৯১৮ - চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।

১৯২৩ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।

১৯৩২ - রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।

১৯৪১ - ওয়াল্ট ডিজনির ডাম্বো মুক্তি পায়।

১৯৪৩ - আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৬ - সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।

১৯৫৯ - কাশ্মীর সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।

১৯৮৩ - বৈরুতে মোতায়েন মার্কিন ও ফরাসী সেনাদের ঘাটিতে লেবাননের মুসলমান জঙ্গি হামলায় ২৪১ জন মার্কিন ও ৫৮ জন ফরাসী সেনা নিহত হয়।

১৯৮৯ - হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯৯১ - কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে ১৩ বছর পর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯১ - ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।

১৯৯৩ - সকাল ১০টায় চীনের ইয়াং ফু সেতু সাফল্যের সঙ্গে নির্মিত এবং চালু হয়।

আরও পড়ুন: তিতুমীরের প্রয়াণ

জন্মদিন:

১৫০৩ - জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা।

১৮৩৮ - গোবিন্দচন্দ্র রায়, ভারতীয় বাঙালি কবি।

১৮৮৬ - সুখলতা রাও, প্রখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও সমাজসেবী।

১৯২৯- শামসুর রাহমান, বাঙালি কবি ও লেখক।

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে উভয় বাংলাতেই তার শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন।

১৯৪০ - ফুটবল জাদুকর পেলে।

১৯৪১- চাষী নজরুল ইসলাম, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

১৯৪৩ - মোহাম্মদ রফিক, বাংলাদেশি কবি।

১৯৪৬ - সৈয়দ আবুল মকসুদ, কবি, লেখক, গবেষক, কলামিস্ট।

১৯৫৮ - হানিফ সংকেত, বাংলাদেশি টেলিভিশন উপস্থাপক, লেখক ও নির্মাতা।

১৯৭০ - চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং।

২০০১ - রানা হোসেন, বাগেরহাটের ছেলে।

আরও পড়ুন: সুশীলকুমার মুখোপাধ্যায়’র জন্মদিন

মৃত্যুবার্ষিকী:

১৬২৩ - তুলসীদাস, বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা।

১৮৬৭ - ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৭২ - ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি থিওফিল গৌতিয়া।

১৯১০ - থাইল্যান্ডের রাজা চুলালংকর্ন।

১৯১২ - রামতারণ সান্যাল,বিখ্যাত সংগীতাচার্য ও মঞ্চাভিনেতা।

১৯২১ - জন ব্যুও ডানলপ, টায়ারের উদ্ভাবক।

১৯৭৩ - নেলী সেনগুপ্তা, রাজনৈতিক কর্মী ও সমাজসেবী,স্বাধীনতা নিরলস সংগ্রামী।

১৯৮৩ - খন্দকার আবদুল হামিদ, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।

২০০৫ - আবদুর রাজ্জাক, বাংলাদেশী চিত্রশিল্পী ও ভাস্কর।

২০১২ - সুনীল গঙ্গোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।

২০১৪ - গোলাম আযম, বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত ইসলামী রাজনীতিবীদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দন্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী।

২০২৩ - বিষেন সিং বেদী, ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্থান -বাংলাদেশ সিরিজ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই বিরতি কাটিয়ে আন্...

বাধ্যতামূলক অবসরে পাঁচ অতিরিক্ত আইজিপি

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্...

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বো...

ভোজ্যতেলে পাগলা ঘোড়া!

রাজধানীর বাজারে এখনও ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। কোনো কোনো দোকানে বোতলজ...

শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে হঠাৎ করেই দে...

সংঘর্ষে লিপ্ত মাদারীপুর যেন রক্তাক্ত জনপদ: ডিআইজি

মাদারীপুর শহরের নতুন মাদারীপুর এলাকা যেন দিন দিন পরিণত হচ্ছে এক রক্তাক্ত জনপদ...

বাংলাদেশ - পাকিস্থান একাদশের খেলা জমে উঠেছে

মিরপুরে বল হাতে রীতিমতো গতির ঝড় তুলেছেন পেসার নাহিদ রানা। নিজের প্রথম তিন ওভা...

ভোজ্যতেলে পাগলা ঘোড়া!

রাজধানীর বাজারে এখনও ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। কোনো কোনো দোকানে বোতলজ...

পেট্রোল-অকটেনে স্বস্তি আসছে: বিপিসি

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভাগী...

মাদারীপুরে একই রাস্তা দু্ইবার নির্মাণ: কোটি টাকার বাণিজ্য

মাদারীপুরে সদ্য নির্মিত একটি সড়কের ওপর আবারও পূর্ণাঙ্গ পুনঃনির্মাণ কাজ শুরু ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা