সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আবুল ফজল’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: সত্যেন্দ্রনাথ ঠাকুর’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সুচিত্রা ভট্টাচার্য’র জন্ম

ঘটনাবলী

১৫১৪ - দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।

১৬৩৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।

১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে।

১৮১৪ - ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন।

১৮৫৮ - নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়।

১৮৯৯ - স্বামী ত্রিগুণাতীতানন্দের সম্পাদনায় প্রথম উদ্বোধন (পত্রিকা) প্রকাশিত হয়। (১ মাঘ ১৩০৫ বঙ্গাব্দ)

১৯০৭ - জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।

১৯২৯ - আফগানিস্তানের রাজা আমানুল্লাহ সিংহাসন ছেড়ে দেন।

১৯৩৮ - আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়।

১৯৪৩ - মরক্কোর ক্লাসাব্লাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন।

১৯৬৯ - পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি গৃহীত হয়।

১৯৬৯ - ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।

১৯৭২ - ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে স্বাধীন বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়।

১৯৭৫ - চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে।

১৯৮০ - জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিল।

১৯৯১ - ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে প্রাণ হারান পিএলও শীর্ষ স্থানীয় নেতা আবু আয়াদ সহ অপর তিন নেতা।

১৯৯৮ - যুক্তরাষ্ট্রের গবেষকরা তাদের এক গবেষণায় প্রমাণ করেন, একটি এনজাইম কোষের মৃত্যু এবং বয়সবৃদ্ধির গতি মন্থর করে।

২০০০ - বসনিয়ার একটি গ্রামে ১৯৯৩ সালে ১০০ জনেরও বেশি মুসলমান বাসিন্দাকে হত্যার অভিযোগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল পাঁচ বসনীয় ক্রোটকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করেন।

২০০৫ - শনি গ্রহের চাঁদ টাইটানে হুইজেন্স প্রোবের অবতরণ।

২০০৮ - নাসার পাঠানো ম্যাসেঞ্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলার্ধের ছবি তুলতে সক্ষম হয়।

আরও পড়ুন: নির্মল সেন’র প্রয়াণ

জন্ম

১৫৫১ - আবুল ফজল, মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক।

আবুল ফজল (১ জুলাই ১৯০৩-৪ মে ১৯৮৩) বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার। তার প্রবন্ধে সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন মনোভাবের পরিচয় পাওয়া যায়।

১৮৩১ - তারাপদ সাঁতরা , বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ।

১৮৬১ - ষষ্ঠ মুহাম্মদ, উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান।

১৮৭৫ - আলবার্ট সোয়েৎজার, ফরাসি খ্যাতনামা চিকিৎসক এবং সঙ্গীতবিদ।

১৯০৩ - ইতিহাসবিদ ড.নীহাররঞ্জন রায় ।

১৯১৯ - কাইফি আজমি ভারতীয় প্রথিতযশা উর্দ্দুভাষী কবি ও সাহিত্যিক এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব।

১৯২৪ - বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক সবিতাব্রত দত্ত।

১৯২৫ - ইউকিও মিশিমা, জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯২৬ - মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী।

১৯২৯ - শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার।

১৯৪১ - ফে ডানাওয়ে, মার্কিন অভিনেত্রী।

১৯৫৫ - উলহাস কাশলকর, আগ্রা ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

১৯৬৫ - সীমা বিশ্বাস, ভারতীয় চলচ্চিত্রের ও অসমের থিয়েটার জগতের খ্যাতনামা অভিনেত্রী।

১৯৬৭ - এমিলি ওয়াটসন, ইংরেজ চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ’র জন্ম

মৃত্যু

১৭৪২ - এডমান্ড হ্যালি, ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ।

১৭৫৩ - জর্জ বার্কলি, আইরিশ দার্শনিক।

১৮৯৮ - লুইস ক্যারল, হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক।

১৯৫৪ - বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।

১৯৬২- অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক।

১৯৬৯ - শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়।

১৯৭১ - দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রগতিবাদী সাহিত্যিক ও সংগঠক।

১৯৭২ - অনুভা গুপ্ত একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৭৮ - কুর্ট গ্যডল, মার্কিন যুক্তিবিদ ও গণিতবিদ।

২০০৮ - সেলিম আল দীন, বাংলাদেশি নাট্যকার।

২০২০ - কাজী সেকেন্দার আলী ডালিম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা