সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

প্রদীপ ঘোষ’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: ড. এ পি জে আব্দুল কালাম’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার (১৬ অক্টোবর) ৩১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সৈয়দ মুস্তাফা সিরাজ’র জন্ম

ঘটনাবলী:

৬৯০ - উ জে টিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। উ জে টিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।

১৭১০ - ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।

১৭৫৬ - মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকাত জং পরাজিত ও নিহত হন।

১৭৫৭ - অস্ট্রিয়ার সৈন্যরা বার্লিন দখল করে।

১৮১৫ - ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।

১৮২৯ - আমেরিকার প্রথম আধুনিক ট্রিমোন্ট হোটেল উদ্বোধন করা হয়।

১৮৩৪ - আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।

১৮৬৭ - আলাস্কা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৯০৫ - বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে অরন্ধনসহ প্রতিবাদ হয়।

১৯০৫ - স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের (ভগিনী নিবেদিতা প্রদত্ত নাম- মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।

১৯১৫ - রাজকীয় ব্রিটেন বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৬- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসিটিতে প্রথম জন্মনিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধেন।

১৯২৩ - ওয়াল্ট ডিজনি ও তার ভাই ডিজনি মিলে দি ওয়াল্ট ডিজনি কম্পানি প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ - চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে এক লক্ষ সেনাসহ মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ।

১৯৪৩ - বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।

১৯৪৫ - কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ - চীন ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ - চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরেণ হয়।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জর্ডান।

১৯৯৭- এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক একাউন্ট জব্দ করে।

১৯৯৮ - লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশ গ্রেফতার হন।

২০২০ - প্রথমবারের মতো কোন বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেয়।

জন্ম:

১৪৩০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস।

১৭৫৮ - নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক।

১৮৪০ - জাপান কুরডা কিয়টাকা, জাপানি রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৮৫৪ - অস্কার ওয়াইল্ড, আয়ারল্যান্ডীয় নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি।

১৮৬১ - খেতড়ির রাজা অজিত সিং, স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ অনুগামী ভক্ত ও পৃষ্ঠপোষক।

১৮৬৩ - অস্টিন চেম্বারলেইন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৭৬ - জিমি সিনক্লেয়ার, প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৮৮৮ - ইউজিন ওনিল, মার্কিন নাট্যকার।

১৯০৮ - এনভার হোক্সা, আলবেনিয়া এন কমিউনিস্ট রাজনীতিবিদ।

১৯১৮ - লুই আলত্যুসের, ফরাসি মার্ক্সবাদী দার্শনিক।

১৯২১ - সীতা রাম গোয়েল, ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক।

১৯২৫ - অ্যাঞ্জেলা ল্যান্সবারি, ব্রিটিশ-আইরিশ-মার্কিন অভিনেত্রী।

১৯২৭ - গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।

১৯২৯ - ফের্নান্ডা মন্টেনেগ্রো, ব্রাজিলীয় অভিনেত্রী।

১৯৪৮ - হেমা মালিনী, ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।

১৯৫৬ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশী কবি, গীতিকার।

১৯৫৮ - টিম রবিনস, মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক ও সঙ্গীতজ্ঞ।

১৯৬২ - ফ্লেয়া, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান খাদ প্লেয়ার, গীতিকার ও অভিনেতা।

১৯৭০ - মেহমেট সচহল, জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৫ - জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯৮৬ - ডারক বেররিগটের, ডাচ ফুটবল।

১৯৯০ - আমিনা সাট, জাপানি গায়ক।

১৯৯৭ - নাওমি ওসাকা, হাইতিয়ান-জাপানি টেনিস খেলোয়াড়।

মৃত্যু:

৯৭৬ - দ্বিতীয় আল-হাকাম, উমাইয়া খলিফা।

১৩৫৫ - সিসিলির রাজা লুইস।

১৫৫৩ - লুকাস ক্রানাচ এল্ডার, জার্মান চিত্রকর ও খোদকার।

১৭৯১ - গ্রেগরি পটেমকিন, রাশিয়ান সাধারণ ও রাজনীতিবিদ।

১৭৯৩ - মারি অঁতোয়ানেত, ফরাসি বিপ্লবে নিহত ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই-এর স্ত্রী।

১৮৯৬ - মনমোহন ঘোষ,কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যরিস্টার।

১৯৫১ - লিয়াকত আলী খান, পাকিস্তানি আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী।

১৯৫৬ - জুলে রিমে, ফরাসি ব্যবসায়ী।

১৯৫৯ - জর্জ মার্শাল, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা নায়ক, সেনা প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রী এবং তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী।

১৯৭৮ - ড্যান ডেইলি, মার্কিন নৃত্যশিল্পী ও অভিনেতা।

১৯৮১ - রাধিকা মোহন মৈত্র, বিংশ শতাব্দীর সেরা সরোদবাদক।

১৯৮৭ - বিশিষ্ট সমাজসেবিকা ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু মাসিমা।

১৯৮৯ - কর্নেল ওয়াইল্ড, আমেরিকান অভিনেতা।

১৯৯২ - বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকে বাণী রায়।

- শার্লি বুথ, মার্কিন অভিনেত্রী।

১৯৯৪ - সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র।

২০০৩ - আভনি আরবাস, তুর্কি চিত্রশিল্পী।

২০০৫ - উরসুলা হওেলস, ইংরেজ অভিনেত্রী।

২০০৭ - ডেবরা কার, স্কটিশ অভিনেত্রী।

২০১০ - বারবারা বিলিংসলির, আমেরিকান অভিনেত্রী।

২০২০ - প্রদীপ ঘোষ, বিশিষ্ট বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী।

২০২২ - দিলীপ মহলানবিশ, ওআরএস-স্রষ্টা ভারতীয় বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা