সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

নায়ক জসিম’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: শিমন পেরেজ’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার (৮ অক্টোবর) ২৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৪ রবিউস সানি ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: বিল ও’রিল’ র প্রয়াণ

ঘটনাবলী

৬২৪ - ( ২ হিজরী ) কিবলা বায়তুল মোকাদ্দাস হতে কাবায় পরিবর্তন করা হয়।

১২৫৬ - ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৭৩৫ - ফরাসী গণিত ও ভুগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ লক্ষ্যে ফরাসী সরকার বিজ্ঞান একাডেমির ঐ গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন।

১৮৮১ - ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল।

১৮৮৫ - ফরাসীরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সাথে যুদ্ধ বিগ্রহের কারণে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল। এরপর ফ্রান্স ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয়।

১৯১৯ - মহাত্মা গান্ধীর সম্পাদনায় ইংরাজী সাপ্তাহিক ইয়ং ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়।

১৯৩২ - রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।

১৯৩৯ - পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।

১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।

১৯৬২ - আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩ - ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র (এলবিসি) সম্প্রচার শুরু করে।

১৯৮৯ - হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৯০ - দখলদার ইসরাইলী সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনীদের উপর নৃশংস হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং আরো বহু ফিলিস্তিনী আহত হয়।

১৯৯১ - স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

২০০৫ - উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লক্ষ মানুষ আহত হয়েছিল।

আরও পড়ুন: হেলাল হাফিজ’র জন্ম

জন্ম

১৮২২ - রাদারফোর্ড বি. হেইজ্‌, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।

১৮৬২ - আলাউদ্দিন খাঁ,উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত বাঙালি সেতার ও সানাই বাদক।

১৮৮৩ - নোবেলজয়ী [১৯৩১] জার্মান জীবরসায়নবিদ ওটো ভারবুর্গ।

১৮৯২ - ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতীর ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী।

১৯১৭ - রডনি রবার্ট পোর্টার, নোবেলজয়ী বিজ্ঞানী ও ব্রিটিশ চিকিৎসক।

১৯২২ - ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সমরেশ রায়।

১৯২৬ - পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার।

১৯২৮ - ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৪৭ - হংসা যোগেন্দ্র, ভারতীয় যোগগুরু।

১৯৬৫ - জগলুল হায়দার, আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক।

আরও পড়ুন: রবার্ট ক্লাইভ’র জন্ম

মৃত্যু

১৮৬৯ - ফ্রাংক্‌লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।

১৮৮০ - বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ।

১৯৩৬ - মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক।

১৯৪৩ - আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা, এবং চিত্রনাট্যকার পশ্চাদ্ধাবন চেজ।

১৯৫২ - মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এডওয়ার্ড জুইক।

১৯৬৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এন্টনি।

১৯৭৯ - জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।

১৯৯২ - জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট।

১৯৯৪ - বিমল চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভানেতা।

১৯৯৮ - বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম।

আবুল খায়ের জসিম উদ্দিন (পেশাদার নাম জসিম নামেই অধিক পরিচিত; ১৯৫০ – ১৯৯৮) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ফাইট পরিচালক ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথপ্রদর্শক হিসেবে মনে করেন। তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন। ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়।

২০১১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিউটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।

২০১২ - বিদিত লাল দাস, বাংলাদেশী বাউল গায়ক ও সুরকার।

২০১৪ - আব্দুল মতিন, ভাষা সৈনিক

২০২০ - আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা