সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সাইফুর রহমান’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: অজিত রায়’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ২১ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ৩০ সফর ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: মহানায়ক উত্তম কুমার'র জন্ম

ঘটনাবলী

১৬১২ - চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।

১৬৬৬ - লন্ডনের অগ্নিকান্ডের সমাপ্তি। তিনদিন যাবৎ চলা এই অগ্নিকান্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রাণহানি ঘটে।

১৭৬২ - ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাসিমকে পরাজিত করে।

১৭৬৩ - ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।

১৯০৫ - রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১০ - ১৫৭ টি গান ও কবিতার সংকলন গীতাঞ্জলি প্রথম বাংলায় প্রকাশিত হয়।

১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে।

১৯৬০ - রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেণ।

১৯৬২ - ভারতে শিক্ষক দিবস উদ্‌যাপন শুরু হয় ।

১৯৭১ - বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।

১৯৭২ - মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরায়েলিকে হত্যা করে।

১৯৮৬ - পান এম ফ্লাইট ৭৩ মুম্বাই থেকে নিউ ইয়র্ক যাবার পথে করাচিতে অপহরণ হয়। ২১ জন মারা যান যাদের অধিকাংশ ইতালীয় , ভারতীয় ও ব্রিটিশ নাগরিক ছিলেন।

২০০০ - টাভালু জাতিসংঘে যোগ দেয়।

আরও পড়ুন: প্রমথ চৌধুরী’র প্রয়াণ

জন্ম

৬৯৯ - ইমাম আবু হানিফা, ইরাকি বিশেষজ্ঞ এবং ইসলামী ব্যক্তিত্ব।

১১৮৭ - অষ্টম লুইস, ফ্রান্সের রাজা।

১৭৭৪ - ডেভিড ফ্রেডরিখ, জার্মান চিত্রকর, ক্যাস্পার।

১৮৮৮ - ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ।(মৃ.১৭/০৪/১৯৭৫)

১৯২১ - রেবতীভূষণ ঘোষ, খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট। (মৃ.২০০৭)

১৯২৯ - মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক।(মৃ.২১/০৫/১৯৮৭)

১৯৩৯ - জর্জ লেজনবি, অস্ট্রেলীয় অভিনেতা ও সাবেক মডেল।

১৯৪০ - রাকেল ওয়েলচ, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

১৯৫১ - মাইকেল কিটন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।

১৯৫২ - বিধু বিনোদ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা।

১৯৫৪ - রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

১৯৭০ - মোহাম্মদ রফিক, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৭৯ - আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী (সরোদিয়া)।

১৯৯১ - ইমরান মাহমুদুল হক, বাংলাদেশি সংগীত শিল্পী।

আরও পড়ুন: মৈত্রেয়ী দেবী’র জন্ম

মৃত্যু

১১৬৫ - নিযো, জাপানের সম্রাট।

১৫৬৬ - তুর্কী সুলতান সোলাইমান আজম।

১৭৮৬ - পর্যটক জন হ্যানয় , ইংরেজ ব্যবসায়ী।

১৮৫৭ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।

১৮৫৯ - শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত।

১৯০৮ - অর্ধেন্দুশেখর মুস্তফি , বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব।(জ.২৫/০১/১৮৫০)

১৮৯৮ - অক্ষয়চন্দ্র চৌধুরী, ভারতীয় বাঙালি কবি ও সাহিত্যিক। (জ.১৮৫০)

১৯৩০ - নিরালম্ব স্বামী, প্রকৃত নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষের সহযোগী ভারতের জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী।(জ.১৯/১১/১৮৭৭)

১৯৭১ - বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।

১৯৭৪ - আব্দুল আলীম, লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী।

১৯৯৫ - সলিল চৌধুরী খ্যাতনামা ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। (জ.১৯/১১/১৯২৫)

১৯৯৭ - মাদার তেরেসা, আলবেনীয় ভারতীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী।

২০০৯ - সাইফুর রহমান, বাংলাদেশী অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।

সাইফুর রহমান (৬ অক্টোবর ১৯৩২– ৫ সেপ্টেম্বর ২০০৯) বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ যিনি বাংলাদেশের জাতীয় সংসদের সর্বোচ্চ ১২ বার বার্ষিক অর্থ বাজেট পেশকারী অর্থমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা ছিলেন যিনি সর্বোচ্চ সময়কালীন বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন। ২০০৫ সালে ভাষা আন্দোলনে তার অবদানের জন্য তাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়।

২০১৬ - লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

২০২৩ - স্থবির দাশগুপ্ত, ভারতীয় বাঙালি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া ৯ খাতে বড় সমঝোতা

বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্ত...

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: ডা. শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসার পর বিএ...

দল বদলাতে চান আলভারেজ ! 

গত রাতে (২২ জুন) আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হুলিয়ান আলভারেজের ম...

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশি...

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫...

আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল এবং সংশ্লিষ্ট শোক কর্মসূচি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা