সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ঘাঁটি ছেড়ে পালিয়েছে মিয়ানমারের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মাইবন অঞ্চলের গুরত্বপূর্ণ একটি ঘাঁটি ছেড়ে পালিয়েছে মিয়ানমারের সেনারা। রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় সেনারা ঘাঁটি ছেড়ে চলে যেতে বাধ্য হন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৭৪

শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, রাখাইনের স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।

ব্রাহারহুদ অ্যালায়েন্স বলেছেন ঘাঁটি ছেড়ে পালানোর আগে জান্তাবাহিনী ১২২ মিলিমিটার হাউইটজার, অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করে যায় বলে।

আরও পড়ুন: কাবা শরিফ ও নববীতে বিয়ের অনুমতি

প্রসঙ্গত, গত অক্টোবরে রাখাইনের আরাকান আর্মি ও আরও দুটি সশস্ত্র গোষ্ঠী মিলে ব্রাদারহুড অ্যালায়েন্স নামের একটি জোট গঠন করে। এরপর তারা জান্তা বাহিনীর বিরুদ্ধে শুরু করে সম্মিলিত হামলা। তাদের এসব হামলায় টিকতে না পেরে অনেক স্থান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন সেনারা।

আরও পড়ুন: ইরানে ৯ পাকিস্তানিকে হত্যা

মাইবনের ঘাঁটি থেকে জান্তা বাহিনীর পালিয়ে যাওয়ার ব্যাপারে এক বিবৃতিতে ব্রাদারহুড অ্যালায়েন্স বলেছে, ‘গত শুক্রবার জান্তা বাহিনী মাইবনের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছেড়ে চলে গেছে। সেদিন সকাল থেকে সেনারা ওই ঘাঁটি এবং পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্যাম্পে ১২২ মিলিমিটার হাউইটজার, অস্ত্র ও গোলাবারুদ পোড়ানো শুরু করে।’ এরপর সেনাবাহিনীর সদস্যরা দুটি যুদ্ধজাহাজে করে পালিয়ে যায় বলেও জানিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্স। তবে যুদ্ধজাহাজে থাকা সেনাদের লক্ষ্য করে আরকান আর্মির সদস্যরা হামলা চালালে-জাহাজের ভেতর বেশ কয়েকজন সেনা আহত হন বলে দাবি করেছে জোটটি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা