সংগৃহীত ছবি
সারাদেশ

তালাবদ্ধ লাগেজে যুবকের মৃতদেহ

জেলা প্রতিনিধি: ফরিদপুরে পৌর বাস টার্মিনালে তালাবদ্ধ লাগেজ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ১

শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌর বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স অনুমানিক ৪৫ বছর বলে জানান স্থানীয়রা।

পুলিশ বলেন, পৌর বাস টার্মিনালের প্রবেশমুখে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়েছিলো। সকাল ১০টার দিকে লাগেজটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেন।

আরও পড়ুন: ভটভটি উল্টে নিহত ১

প্রত্যক্ষদর্শীরা বলেন, লুঙ্গি আর সোয়েটার পরা মৃতদেহের ওপরে জামাকাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিলো।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান জানান, অজ্ঞাত পরিচয়ে মৃত ওই ব্যক্তি বয়স আনুমানিক ৪৫ বছর। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা