সৌদি আরব ও ইসরায়েল সফরে বাইডেন
আন্তর্জাতিক

সৌদি আরব - ইসরায়েল সফরে বাইডেন

সান নিউজ ডেস্ক: অবশেষে আগামী মাসে অর্থাৎ জুলাইয়ে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহে হোয়াইট হাউজ সফরসূচি ঘোষণার পরিকল্পনা করছে। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

ধারণা করা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হতে পারে।


জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র নিশ্চিত করে বলেছেন, ইসরায়েল ও সৌদি আরবে বাইডেনের সফরের পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে রোববার (১২ জুন) বাইডেন জানান, তিনি এখনো সৌদি আরব সফরের বিষয়টি চূড়ান্ত করেননি। এর আগে অর্থাৎ গত সপ্তাহে বাইডেন জানান, সৌদি সফরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বাইডেনের সৌদি সফরের বিষয়টি সামনে আসার পর এর বিরোধিতা করেন ডেমোক্রেটিক দলের আইনপ্রণেতারা ও কয়েকটি মানবাধিকার সংগঠন।

২০১৮ সালে বাইডেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অগ্রহণযোগ্য ব্যক্তি বলে আখ্যায়িত করেন। রাজনৈতিক প্রতিপক্ষ ও মার্কিন নাগরিক জামাল খাশোগির হত্যায় তার ভূমিকার জন্য তুরস্কে এ মন্তব্য করেন বাইডেন। যদিও সৌদি কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের ঘটনায় সালমানের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছে।

সান নিউজ/এস আই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা