আন্তর্জাতিক

থাইল্যান্ডে পর্যটন খুলবে নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: করোনার পুরো ডোজ টিকা নেয়া দর্শনার্থীদের জন্য কোয়ারেন্টিনের বাধ্য বাধকতা তুলে নেয়ার পরিকল্পনা করেছে থাইল্যান্ড। এক ঘোষণায় নভেম্বর থেকে দেশের প্রধান পর্যটন কেন্দ্রসমূহ খুলে দেয়ার কথাও জানানো হয়েছে।

করোনায় পর্যুদস্ত পর্যটন খাতকে চাঙ্গা করার চেষ্টায় দেশটির সরকার এ উদ্যোগ নিয়েছে।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নেপাল ব্যাংককসহ ক্রবি, হুয়া হিন, পাতায়া এবং কোহ পায়াম পর্যটন কেন্দ্র নভেম্বরে পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা করেছে। এর আগে জুলাই থেকে ফুকেট ও সামুই দ্বীপপুঞ্জ খুলে দেয়া হয়।

সেন্টার ফর কোভিড-১৯ সিচুয়েশান এডমিনিস্ট্রেশন এ কথা জানিয়েছে।

থাইল্যান্ডের অর্থনীতি প্রধানত পর্যটন শিল্প নির্ভর। করোনার অভিঘাতে এ খাত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি কাটাতে দেশটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। থাইল্যান্ডে ২০১৯ সালে প্রায় চার কোটি পর্যটক ভ্রমণে আসে। ২০২০ সালে তার সংখ্যা নেমে দাঁড়ায় ৬৭ লাখে।

এদিকে থাইল্যান্ডে শুক্রবার নতুন করে ১১ হাজার ৭৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে আরো ১২৩ জন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা