আন্তর্জাতিক

সংক্রমণ ও মৃত্যু কমেছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে ভারতে। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। একইসঙ্গে সক্রিয় রোগী নেমেছে চার লাখের নিচে।

মঙ্গলবার (২৭ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৯৫১ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২১ হাজার ৩৮২ জন।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬৩ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৮৯। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ১০০ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৬ লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ভ্যাকসিন পেয়েছেন ৪৪ কোটি ১৯ লাখ মানুষ। চলতি বছরের শেষ নাগাদ প্রাপ্ত বয়স্ক সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা