স্বাস্থ্য

বরিশালে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে দুজন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬০ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ২৯৪ জন।

শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, জেলায় আক্রান্ত ১৮ হাজার ২৯৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ জন। আক্রান্ত ১৬০ জনের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৫৪ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন,বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট আক্রান্ত ৮ হাজার ৭৪ জন, পটুয়াখালীতে নতুন ১০ জন নিয়ে মোট ২ হাজার ৫১৩ জন, ভোলায় নতুন চারজন নিয়ে মোট ২ হাজার ৭২ জন, পিরোজপুরে নতুন তিনজন নিয়ে মোট ২ হাজার ৩৩৪ জন, বরগুনায় নতুন পাঁচজন নিয়ে মোট ১ হাজার ৪৭০ জন এবং ঝালকাঠিতে নতুন ৫৩ জন নিয়ে মোট শনাক্ত ১ হাজার ৮৩১ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে মোট ৩৯ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৪ জন করোনা পজিটিভ এবং ১৪৮ জন আইসোলেশনে আছেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা