ফিচার

ঔষুধি গুণাগুণ সম্পন্ন বিরল প্রজাতির কালো মুরগি

নিজস্ব প্রতিবেদক : সুস্বাধু রান্নায় বা রসনা বিলাসে মুরগির খাওয়ার কথা ভাবলেও, এক্ষেত্রে কালো মুরগির কথা ভাবেন না অনেকেই। বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে কালো মুরগি এখনও অপরিচিত। কিন্তু এই কালো মুরগিকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি মুরগি।

গবেষক, সরকারি কর্মকর্তা এবং খামারিরা জানিয়েছেন, কালো মুরগি একটি বিরল প্রজাতির মুরগি। এটি মূলত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের প্রাণী। এর আসল নাম আয়্যাম কেমানি, ইন্দোনেশীয় ভাষায় আয়্যাম মানে মুরগি এবং কেমানি অর্থ পুরোপুরি কালো। ভারতের মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ এই মুরগি কাদাকনাথ বা কালোমাসি নামে পরিচিত।

ভারতের মধ্য প্রদেশ থেকেই বাংলাদেশে এসেছে কালো মুরগি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাকসুদা বেগম বিবিসিকে বলেছেন, বাংলাদেশে এ জাতের মুরগীকে কেদারনাথ ব্রিড বা কালোমাসি বলে চেনেন কৃষিবিজ্ঞানীরা।

কাদাকনাথ মুরগি প্রথম বাংলাদেশে আসে ২০১৬ সালে। বাংলাদেশের নরসিংদী জেলার কামরুল ইসলাম মাসুদ ভারত থেকে এসে কালো মুরগির উৎপাদন শুরু করেন। বিবিসিকে তিনি বলেছেন, ‘মাংসের স্বাদ দেশি মুরগির চেয়ে আলাদা এবং সুস্বাদু হওয়ায় এর গুনাগুণ সম্পর্কে জানতে পারি তখনই আমি দেশে এর উৎপাদনের কথা ভাবি।’

শুরুতে ৩০০ মোরগ ও মুরগি নিয়ে এসেছিলেন কামরুল ইসলাম। এখন তার খামারে মাসে ২ থেকে আড়াই হাজার কালো মুরগির বাচ্চা ফোটে। সাধারণত এই মুরগি বা মোরগের ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হতে পারে। এই মূহর্তে নরসিংদী ছাড়াও রাজশাহীর বাগমারায় বড় আকারে কালো মুরগির বাণিজ্যিক খামার গড়ে উঠেছে।

নরসিংদীর খামারি কামরুল ইসলাম বলেছেন, এই মূহুর্তে একজোড়া কালো মুরগি ও মোরগের দাম ৪ হাজার টাকা। কিন্তু ২০১৬ সালে একজোড়া মুরগি ও মোরগের দাম ছিল ১০ হাজার টাকা। বছরে ১২০ থেকে ১৫০টি ডিম পাড়ে একেকটি মুরগি। তবে, এই মুরগি ডিমে তা দেয় না। বাচ্চা ফোটাতে দেশি মুরগি দিয়ে তা দেয়া হয়। কিংবা ইনকিউবেটরে কৃত্রিমভাবে তা দিয়ে বাচ্চা ফোটানো হয়।

এক মাস বয়সের বাচ্চা ৮০০ থেকে ৯০০টাকা এবং দুই বয়সের মাস বয়সের বাচ্চা ১২০০ টাকা দামে বাজারে বিক্রি হয়। কামরুল ইসলাম বলেছেন, খাওয়ার জন্য মানুষ মোরগ বেশি কেনে। কিন্তু তিনি বলেছেন, ‘এখনো সৌখিন হিসেবেই মানুষ খায়, এই মুরগি। কিন্তু দেশের ৬৪ জেলাতেই আমার কাছ থেকে বাচ্চা নিয়ে গেছে মানুষ, তারাও পালন করছেন, কেউ খায় কেউ আবার নতুন করে উৎপাদন করে।’

কালো মুরগি নানা ধরণের রোগ সারায় বলে মনে করেন অনেকে। যে কারণে এখনও পর্যন্ত যারা এই মুরগি কিনছেন তাদের বড় অংশের মানুষই এই কারণে কিনছেন বলে জানিয়েছেন নরসিংদীর কামরুল ইসলাম। ঔষুধি গুনাগুণের জন্য এই মুরগির কদর অনেক বাংলাদেশে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাকসুদা বেগম বলেছেন, দেশি মুরগির চেয়ে এই মুরগির মাংসের স্বাদ বেশি।

এছাড়া খাদ্যগুণের বিচারে কালো মুরগির মাংসে প্রচুর এন্টিঅক্সিডেন্ট এবং আয়রন রয়েছে। এছাড়া সাধারণ মুরগির তুলনায় এই মুরগির মাংসে কোলেস্টরেলের মাত্রাও অনেক কম থাকে। কোলেস্টরেল কম থাকে বলে এই মুরগি রক্তচাপ এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।এই মুরগির মাংসে ফ্যাটি এসিড উপাদান অনেক বেশি থাকে। কিন্তু প্রোটিনের মাত্রা অন্য সব মুরগির মাংস থেকে কয়েক গুণ বেশি।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাকসুদা বেগম বলেছেন, এর সম্ভাবনা প্রচুর, যদিও এই মুরগির সামাজিক গ্রহণযোগ্যতা খুব ধীরে বাড়ছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, একটি মুরগি ডিম পাড়ার উপযোগী হতে ছয় মাসের মত সময় লাগে, এ সময় পর্যন্ত খামারিকে এটি পালন করতে হয়, যেখানে অন্য ব্রয়লার বা সোনালী মুরগি হলে কয়েকবার ডিম দিত সেখানে এটির প্রজনন ক্ষমতা সীমিত।

তবে কাদাকনাথ মুরগীর উৎপাদন ব্যয় কম, এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যে কারণে খামারিরা এই মুরগির বাণিজ্যিক উৎপাদনে আগ্রহী হচ্ছেন। এখন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এবং কৃষি বিজ্ঞানীরা নানা ধরণের গবেষণা করছেন, যাতে দেশি কোন জাতের মুরগির সাথে এর কৃত্রিম প্রজনন ঘটানো যায় কিনা, যাতে এর উৎপাদন ক্ষমতা বাড়ে। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

আমবাড়ীতে কৃষকদেরকে পাওয়ার ট্রিলার বিতরণ

আমবাড়ীতে ফুলবাড়ী অঞ্চলের আমবাড়ী এরিয়ার আওতাধীন আমবাড়ী শাখা থেকে আগত প্রান্তিক...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা