ফাইল ছবি
পরিবেশ

বায়ুদূষণে আজ চতুর্থ ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের তালিকায় আজ অস্বাস্থ্যকর বায়ু নিয়ে বিশ্বের ১০০ শহরের মধ্যে রাজধানী ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ১৭০। বাতাসের এ মান অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। বুধবার (৬ মার্চ) ঢাকার স্কোর ছিল ১৫৭।

বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক আইকিউএয়ারের সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

আরও পড়ুন: গরম আরও বাড়বে

আইকিউএয়ার আজ ঢাকার বাসিন্দাদের পরামর্শ দিয়েছে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাসার বাইরে ব্যায়াম করা যাবে না। এছাড়া দূষণ থেকে রক্ষা পেতে ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।

আইকিউএয়ারের সূচকে স্কোর ৫১-১০০ হলে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আরও পড়ুন: আজ টিসিবির পণ্য বিক্রি শুরু

স্কোর ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু এবং স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়। আজ ঢাকার ৩ স্থানে বায়ুদূষণ বেশি রয়েছে বলে জানিয়েছে আইকিউএয়ার। স্থানগুলো- বুয়েট সেন্ট্রাল রোড, ঢাকার মার্কিন দূতাবাস ও আগা খান একাডেমি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা