ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা অষ্টম

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০০ টি শহরের মধ্যে আজ রাজধানী ঢাকা অষ্টম অবস্থানে রয়েছে। এ দিন ঢাকার বায়ু সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ৭ অঞ্চলে বৃষ্টির আভাস

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ১০৫।

গতকাল একই সময়ে ঢাকার স্কোর ছিল ৯৯। বাতাসের এই মান গ্রহণযোগ্য বা মাঝারি বলে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: পল্টনে এসি বিস্ফোরণ, আহত ৩

এর আগে গত বৃহস্পতিবার একই সময়ে বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১১০ টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। তার আগের দিন বুধবার একই সময়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল শীর্ষে।

বুধবার দুপুর ১২ টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। একিউআই সূচকে এ শহরটির স্কোর ছিল ১৬৯। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৬০।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু। স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর’বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ঝুঁকিপূর্ণ ধরা হয়।

আরও পড়ুন: ৯ সেপ্টেম্বর বিএনপির গণমিছিল

চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ঐ মাসে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা