পরিবেশ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হলে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই কারণে দেশের অভ্যন্তরীণ সব নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখাতে বলা হয়েছে, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের শুরু থেকেই সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। সেই লঘুচাপের কারণে দেশে শুরু হয় ঝড়বৃষ্টি। এখন এই লঘুচাপই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হলে আগামী দুই একদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আর নিম্নচাপ শক্তি হলে ঘূর্ণিঝড়। তবে সেই ঘূর্ণিঝড় তৈরি হতে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় লাগতে পারে। এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এখন পর্যন্ত একই এলাকায় অবস্থান করছে।

অন্যদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়েছে, এই মাসে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে কমপক্ষে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী , খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে আগামীকাল শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ এবং কুমিল্লা অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর গুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

 শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের 

দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ প...

রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা

দেশের চার জেলার পাঁচটি পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত...

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন 

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আল...

সেমিফাইনালের আগে সুখবর ফরাসি শিবিরে

বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা