ছবি-সংগৃহীত
জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

সান নিউজ ডেস্ক: রাজধানীর প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ

রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় ভাটারা থানা এলাকার প্রগতি সরণিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম নাদিয়া (২৪)। তিনি নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান।

আরও পড়ুন: ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

তিনি আরও বলেন, নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক অক্ষত আছেন। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ভিক্টর পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা