হিজড়া
অপরাধ

হিজড়াদের মারধরের শিকার দম্পতি

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হাতিরঝিলে ঘুরতে আসা দর্শনার্থীদের সংগে টাকা তোলা নিয়ে হিজড়াদের বাকবিতণ্ডার অভিযোগ নতুন নয়। এবার টাকা না দেওয়ায় এক দম্পতিকে তারা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রনি নামে একজন মারাত্মক আহত হন। তার পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয়। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

রনি অভিযোগ করে জানান, স্ত্রীকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে গেলে সেখানে কয়েকজন হিজড়া এসে টাকা দাবি করলে তিনি ১০ টাকা দেন। কিন্তু তারা এর চেয়ে বেশি দাবি করতে থাকেন। একপর্যায়ে রনি তাদেরকে ২০ টাকা দেন। এর কিছুক্ষণ পর তারা আবার এসে টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান।

তিনি বলেন, ‘আমরা সেখান থেকে বেগুনবাড়ি মোড়ের দিকে চলে আসি। এ সময় হঠাৎ আবার হিজড়া চক্রটি এসে আমাকে মারধর শুরু করে। ঠেকাতে গেলে আমার স্ত্রীকেও মারধর করে তারা।’

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

হাতিরঝিলে বেড়াতে আসা মানুষকে যারাই উত্ত্যক্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা