সংগৃহীত ছবি
অপরাধ

মাদক মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাভারের থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাঈন উদ্দিনকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন: স্ত্রী-কন্যাকে পিটিয়ে হত্যা

মঙ্গলবার (২৩ এপ্রিল) দিনগত রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মাঈন উদ্দিন রাজধানীর শেরেবাংলা নগরের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

এজাহার সূত্রের বরাতে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বলেন, মাঈন উদ্দিন গত ২০০৯ সালের ৮ আগস্ট ৩৫ বোতল ফেনসিডিল, দেড় কেজি গাঁজাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরে তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা হয়।

আরও পড়ুন: গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পলাতক থাকা অবস্থায় বিশেষ দায়রা আদালত ও দ্রুতবিচার ট্রাইব্যুনাল মামলাটির বিচারিক কার্যক্রম শেষে মো. মাঈন উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

নোয়াখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঞ্চল্যকর ফয়েজ আহমেদ হত্যা ও ব্যবসায়ী আব্দুর রহিম হত্য...

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গণপিটুনি

বগুড়া সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর...

ইতালিতে মাফিয়ার কাছে বিক্রি করে মুক্তিপন দাবি, গ্রেফতার ১ 

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া...

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা