ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময়ে আরও একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: রাতের তাপমাত্রা কমতে পারে

বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আনুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নাফিস (১৭) উপজেলার পালশা বাগিছাপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। আহত মাহাফুজ (১৭) নাফিসের বন্ধু। তিনি একই গ্রামের নান্টুর ছেলে। নাফিস বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও মাহফুজ মানবিক বিভাগের পরীক্ষার্থী। তারা উভয়েই পালশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, নাফিস ও মাহফুজ দুই বন্ধু। আজ সকালে মাহফুজের ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল। নাফিসের পরীক্ষা না থাকলেও নিজ বাড়ি থেকে তার বন্ধু মাহফুজকে মোটরসাইকেলযোগে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের

তারা স্কুল মোড়ে মোটরসাইকেল নিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নাফিসের মৃত্যু হয় এবং মাহফুজ গুরুতর আহত হন।

দাওকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের সচিব হাফিজুর রহমান জানান, এসএসসি পরীক্ষার্থীর এই অপমৃত্যুতে ভীষণভাবে মর্মাহত হয়েছি। সে খুবই ভদ্র ছেলে ছিল। পরীক্ষায় অংশ নেয়ায় আগে বলেছিল ভালো রেজাল্ট করবো।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাযতে রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা