সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় বিজিবি’র গুলিতে হুসেন আলী ওরফে শাহাবুল (৩৫) এবং মুজাহারুল (৪০) ও আদিত্য (২০) নামের ৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন।

নিহতরা হলেন, পীরগঞ্জ উপজেলার ঘিডোব গ্রামের অবিনাশ বর্মনের ছেলে কলেজ ছাত্র আদিত্য বর্মন, ছুট ঘিডোব গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে হোসেন আলী ওরফে শাহাবুল ও তমিজ উদ্দীনের ছেলে মুজাহারুল ইসলাম।

রোববার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাংচুর করা হয় ও কেন্দ্রের প্রিজাডিং অফিসারসহ সকলকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

জানা যায়, ৩ নং খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা করতে প্রিজাইডিং অফিসার টালবাহানা শুরু করলে তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা সেখানে গেলে উত্তেজিত জনতা চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষণার দাবি জানায়।

এ সময় হরিপুরের উপজেলা নির্বাহী অফিসার বিজিবির সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে আসলে উত্তেজিত জনতা তাদের গাড়ি ভাংচুর করে এবং রাস্তা কেটে দিয়ে গাড়ি চলাচলে বাঁধার সৃষ্টি করে। এ সময় বিজিবি জনতাকে ছত্রভঙ্গ করতে এলোপাথারি গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মারা যায় শাহাবুলি হোসেন ও মুজাহারুল নামে ২ জন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আদিত্য নামে একজন কলেজছাত্র।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ভোট গণনার শেষে উত্তেজিত জনতা সেখানে প্রিজাইডিং অফিসারসহ কর্মরত পুলিশের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরে আমি ঘটনাস্থলে গেলে তারা আমাকেও অবরুদ্ধ করে রাখে।

এ সময় আমাদের সহযোগিতার জন্য হরিপুরের ইউএনও বিজিবিসহ ঘটনাস্থলে আসলে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে ইউএনওর গাড়ি ভাংচুর করে। এ সময় নিজের আত্মরক্ষার জন্য ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি গুলি ছুঁড়ে। আমরা রাত পর্যন্ত শুনেছি একজন মারা গেছে আর আহত হয়েছে ৪জন।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে একজন ও ঘটনার কয়েক ঘণ্টা পর আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা