সারাদেশ

প্রতারণার দায়ে নারী ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মাতৃত্বকালীন ভাতার টাকা কৌশলে আদায় ও আত্মসাতের অভিযোগে সীমা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে আটকের পর পুলিশে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার (৩০ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজের কার্যালয়ে অভিযোগের তদন্ত করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি সদস্য সীমা খাতুনকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি উত্তর গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুন মাতৃত্বকালীন ভাতা পাচ্ছিলেন। ওই ভাতার টাকা পাইয়ে দিয়েছেন দাবী করে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সীমা খাতুন কৌশলে দুই দফায় ৪ ও ১০ হাজার মোট ১৪ হাজার টাকা হাতিয়ে নেন।

এ বিষয়ে নুরুন্নাহার খাতুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন। পরে রোববার (২৯ আগস্ট) নিজ কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে ঘটনাটি তদন্ত করেন উপজেলা নির্বাহী অফিসার। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে সীমা খাতুনকে পুলিশে সোপর্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, প্রতারণার অভিযোগে নুরুন্নাহার খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সোমবার (৩০ আগস্ট) সকালে অভিযুক্ত নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা