সারাদেশ

চট্টগ্রামে প্রতিপক্ষের দায়ের কোপে বৃদ্ধ খুন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : গাছকাটা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের আনোয়ারায় প্রতিপক্ষের দায়ের কোপে রতন দাশ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (২৬ জুন) বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার মেয়ে প্রিয়াঙ্কা দাশও আহত হন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কিশোর ভৌমিক (১৯) ও কণিকা দাশ (৪৫) নামে দুইজনকে আটক করেছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পথের পাশে একটি গাছ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। সকালে রতন দাশের প্রতিপক্ষরা গাছের ডাল কাটতে গেলে তিনি বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে দায়ের কোপ ও লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা এসে আহত অবস্থায় রতন দাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, গাছ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজনসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা