সারাদেশ

ভারত ফেরত ৬ জনের করোনা

নিজস্ব প্রতিনিধি, ব্রাক্ষণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাতায়াত অব্যাহত রয়েছে। স্থলবন্দর দিয়ে আসা যাত্রীদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা আরও ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া কোয়ারেন্টিনে থাকা করোনা পজিটিভ হওয়া দুইজনের নমুনার ফলাফল দ্বিতীয় দফায় পজিটিভ এসেছে।

এ পর্যন্ত ভারত ফেরত মোট ৪৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হলো। তাদের মধ্যে ইতিমধ্যে ৩০ জনের করোনা নেগেটিভ হয়েছেন।

তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসা কোয়ারেন্টিনে থাকা রোগীদের করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে।

গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৩ জনের নমুনার ফলাফল পৌঁছে। তাদের মধ্যে ভারত ফেরত ০৬ জনের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ফলাফল হাতে পাওয়ার পর শনিবার সন্ধ্যার দিকে আক্রান্ত ৫জনকে আবাসিক হোটেল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়। বাকি একজন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ভারত থেকে আসা পুরোনো একজন ও নতুন করে আরও ৫জন করোনা পজিটিভ হয়েছেন। তবে তাদের কারও মধ্যেই করোনার কোনো উপসর্গ নেই। জিনোম সিকোয়েন্সিংয়ে ভারতীয় ধরন পাওয়া গেছে, এমন কোনো ফলাফল তারা পাননি।

তিনি বলেন, স্থলবন্দরেই যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয়। কেউ বাদ পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা