সারাদেশ

ঝালকাঠিতে ডায়রিয়ায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মানিক বেপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আমুয়া হাসপাতালে তার মৃত্যু হয়। মানিক বেপারী (৪৭) উপজেলার বাঁশবুনিয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

তিনি সোমবার বাড়ীতে ডায়রিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার সকালে আমুয়া হাসপাতালে ভর্তি করা হলে ভর্তির দুই ঘণ্টার পরই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য নকিরুল ইসলাম জানান, ডায়রিয়ায় আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পর মানিক বেপারীর মৃত্যু হয়েছে।

আমুয়া হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসতে বিলম্ব হওয়ায় মানিক বেপারীর অবস্থা ছিলো অনেকটা সংকটাপন্ন। এ ছাড়া তার হার্টের সমস্যা ছিলো, তাই স্ট্রোক করে মানিক বেপারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা