সারাদেশ

চুয়াডাঙ্গায় প্রথম করোনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাদিকুল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় করোনায় মৃত সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে। শিশু সাদিকুল দামুড়হুদা উপজেলার দশমিপাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।

জেলা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, গত ২৫ মার্চ দুপুরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয় সাদিকুল। ২৭ মার্চ তার করোনার পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর ৩০ মার্চ তাকে ঢাকা থেকে এনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার শিশুটি মারা যায়।

স্বাস্থ্যবিধি না মানায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই মহামারি থেকে সুরক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে তিনি জানান।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ১৪ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৮ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৬২২ জন ও মৃত্যু হয়েছে ৫৩ জনের। হোম আইসোলেশনে আছেন ৪৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১০ জন ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা