সারাদেশ

এবারও ‘ম্যাংগো ট্রেন’ চালু হবে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ): রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, গত বছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হবে।

শুক্রবার (১২ মার্চ) বিকেলে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন পরিদর্শনে এসে এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এলাকার কৃষিজাত পণ্য পরিবহনের জন্য যাত্রীবাহী ট্রেনের সাথে লাগেজ ভ্যান লাগানো হবে। এ রুট দিয়ে নেপালে সার যাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে ভুটানের সাথে রেল যোগাযোগ স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে।

এলাকার দাবির প্রেক্ষিতে আগামী রমজানের আগেই করোনাকালীন সময় বন্ধ হয়ে যাওয়ায় লোকাল ট্রেন চালুর আশ্বাস দেন। দাবিগুলো তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- ১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, আব্দুল ওদুদ ও গোলাম মোস্তফা, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান মতিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে তিনি বিকেল চারটায় রাজশাহী থেকে বিশেষ ট্রেন যোগে রহনপুর রেলস্টেশন এসে পৌঁছেন। এসময় তার সাথে ছিলেন রেলওয়ে সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/জেএইচএমএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা