সারাদেশ

সুপারি বাগানে যুবকের লাশ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা সদরে একটি বাগান থেকে জাকির হোসেন (৪০) নামে এক দিন মজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রাম তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাকির ওই এলাকার সেকেন্দার চৌকিদার বাড়ির রতন বেপারির ছেলে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মঙ্গলবার রাতে স্থানীয় রতনপুর বাজার থেকে বাড়ি ফেরার কথা ছিলো দিন মজুর জাকির হোসেনের। কিন্তু রাতে তিনি আর বাড়িতে ফেরেননি।

বুধবার সকালে একটি বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তিনি জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তারপরেও বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্ত করা হচ্ছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে। এদিকে বাগানে দিন মজুরের লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা