সারাদেশ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে ট্রাকচাপায় সাবেক সেনা সদস্য ও ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য জানান। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চৌধুরীস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম রণচণ্ডী ইউনিয়নের মৃত জোবেদ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বৃহস্পতিবার ব্যবসায়ীক কাজ শেষ করে রাত ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জ উপজেলা সদর থেকে বড়ভিটা বাজার হয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বড়ভিটা ইউনিয়নের চৌধুরীস্ট্যান্ড এলাকায় এলে রংপুর থেকে জলঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা