সারাদেশ

‌'বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে' 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও উসকানিদাতা রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে বলে জানান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (৯ ডিসম্বের) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে একথা বলেন তিনি।

সাবেক এ মন্ত্রী আরও বলেন, চিহ্নিত রাজনৈতিক মোল্লারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তারা বঙ্গবন্ধু, সংবিধান, মুক্তিযুদ্ধ ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

তিনি বলেন, ‘৭১-এ যে রাজনৈতিক মোল্লারা ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে, তাদের কাছে ধর্মের ইজারা দেয়া হয়নি।’

ইনু বলেন, ‘বাংলাদেশের মুসলমানরা শত শত বছর ধরে জন্ম থেকেই পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা অর্জন করে, ধর্ম পালন করে। তাই এদেশের মুসলমানদের নব্য রাজাকার রাজনৈতিক মোল্লা, ধর্ম ব্যবসায়ী ও ফতোয়াবাজদের কাছ থেকে ধর্ম শিখতে হবে না। রাজনৈতিক মোল্লারা কখনো রাজাকারদের, কখনো জঙ্গিদের, কখনো পাকিস্তানের আবার কখনো বিএনপি-জামায়াতের ভাড়াটে হিসেবে কাজ করে।’

ভাস্কর্য ইস্যুতে বিএনপি নিরব থেকে রাজনৈতিক মোল্লাদের উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন জাসদ সভাপতি।

এ সময় কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রাজধানীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নাম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা