সারাদেশ

সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত যুবক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার নাম মো. আব্দুল কাদের (২৯)। তিনি কোম্পানীগঞ্জ থানার নতুনপারকুল গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে। বর্তমানে তারা নগরীর জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার বাসিন্দা।

জানা গেছে, কাদের তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সেনাপ্রধান আজিজ আহাম্মেদ, আইজিপি ড. বেনজীর আহাম্মেদ, সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরসহ বিভিন্ন সাংসদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোষ্ট ও শেয়ার করেন নিয়মিত। সরকার বিরোধী ও আইন শৃংঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উস্কানীমূলক তথ্যও প্রচার করেন তিনি।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে নগরীর মদিনা মার্কেট থেকে একটি ট্যাবসহ তাকে আটক করে র‌্যাব। পরে তার ফেসবুক আইডিতে প্রমাণ পাওয়া যায় যে, তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। র‌্যাব-৯ এর এসআই মো. বাহার উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মঙ্গলবার একটি মামলা (নম্বর- ১৫/০৮/১২/২০২০) দায়ের করে আলামতসহ কাদিরকে জালালাবাদ থানায় হস্তান্তর করেন। পরে দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা