ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়ায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাট, রসূলপুর, চর কিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনলসহ তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অংশগ্রহণ করে।

অভিযান চলাকালে এসব এলাকা থেকে ৫০টি অবৈধ চায়না দুয়ারি জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানায় কোস্ট গার্ড। পরবর্তীতে জব্দ করা অবৈধ জালসমূহ গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা