সংগৃহীত
সারাদেশ

দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

আরও পড়ুন : কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নারী নিহত

সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নদীপাড়া ভাংড়িপট্টিতে লোহার পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয় করা হয়। বিকেলে এলাকার এক শিশু দোকানের জিনিসপত্র নষ্ট করছিল। এ সময় দেলোয়ার হোসেনের ছেলে সজীব ওই শিশুকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন : কেএনএফের আরও ২ সদস্য আটক

এ ঘটনার পর মাগরিবের নামাজ পড়ে ফেরার পথে সজিব হোসেনকে পিটিয়ে জখম করে কয়েকজন যুবক। পরে এ বিষয়টি জানতে পেরে এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই দোকানে যায় পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল। সেখানেও বাকবিতান্ডা শুরু হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৮ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আতঙ্ক ছড়ানোর জন্য ফেলে রাখা হয় দুটি বোমা সদৃশ্য বস্তু। সেগুলো উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা