আন্তর্জাতিক

২৭ ফুট দূরত্বেও ছড়াতে পারে করোনা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

'তিন ফুট দূরত্ব বজায় রাখলে করোনা সংক্রমণ এড়ানো যাবে' বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন দাবি উড়িয়ে দিয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি'র এক গবেষক। তিনি দাবি করছেন, তিন ফুট বা ছয় ফুট নয়, করোনা ছড়াতে পারে ২৭ ফুট দূরত্বেও।

এমআইটি'র গবেষক অধ্যাপক লিডিয়া বুরিবা জানিয়েছেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ১৯৩০ সালে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা। ২০২০ সালে এসে এমন নির্দেশিকা জারি করা ঠিক হয়নি। লিডিয়া দাবি করেছেন, করোনা সংক্রমণ এড়াতে তিন বা ছয় ফুট দূরত্ব বজায় রাখার যুক্তি নিরাপদ নয়।'

আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশনের জার্নালে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধে তিনি বলেন, 'দুজন মানুষ ২৩ থেকে ২৭ ফুট দূরত্ব বজায় রাখলেও করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে যায়। 'ভাইরাসটি বাতাসে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না' এই যুক্তিও উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, ঘণ্টার পর ঘণ্টা বাতাসে বেঁচে থাকতে পারে কেভিন-১৯।

এদিকে, লিডিয়া বুরিবার দাবি উড়িয়ে দিতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লিডিয়া গবেষণার প্রেক্ষিতে সংস্থাটি বিবৃতি দিয়েছে, করোনা নিয়ে আরও তথ্য পাওয়া গেলে গাইডলাইন পরিবর্তন করা হবে।

লিডিয়াও অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন পরিবর্তনের দাবি জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা