খেলা

২০ জুন মাঠে ফিরছে 'সেরি আ'!

স্পোর্টস ডেস্ক:

আগামী ২০ জুন পুনরায় শুরু হতে পারে ইতালির শীর্ষ লিগ- 'সেরি আ'। ইতালির শীর্ষ লিগ মাঠে ফেরানোর আনুষ্ঠানিক অনুমতি মিলেছে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা।

বৃহস্পতিবার (২৮ মে) সরকারের পক্ষ থেকে খেলা মাঠে ফেরার সবুজ সংকেত মিললেও অবশ্য লিগ কর্তৃপক্ষের কাছ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ৯ মার্চ থেকে স্থগিত আছে দেশটির সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল লিগ। এ মাসের শুরুতে একক পর্যায়ে অনুশীলনে ফেরে ক্লাবগুলো। এ সপ্তাহে শুরু হয়েছে গ্রুপ অনুশীলন।

কিছুদিন আগে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছিল, আগামী ২০ অগাস্টের মধ্যে শেষ করতে হবে ২০১৯-২০ মৌসুম। তখন বলা হয়েছিল, দেশটির শীর্ষ তিন লিগ শেষ করার ব্যাপারে আশাবাদী ফেডারেশন। যদি কোনো কারণে খেলা পুনরায় শুরুর পর আবারও বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে প্লে-অফ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এখনও বাকি ১২টি করে ম্যাচ। কয়েকটি ক্লাবের একটি করে ম্যাচ বেশি বাকি আছে। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে টানা নবম শিরোপার দৌড়ে থাকা উভেন্তুস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার পশ্চিমে মস্কো ও তামবভ অঞ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা