খেলা

২০ জুন থেকে ফের লা লিগা শুরু!

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত মার্চে লা লিগার এবারের মৌসুম (২০১৯/২০) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে আগামী ২০ জুন থেকে তা ফের শুরু এবং ২৬ জুলাইয়ের মধ্যে চলতি মৌসুম শেষ করার পরিকল্পনা লা লিগা কর্তৃপক্ষ করছে বলে জানিয়েছেন স্প্যানিশ লা লিগার ক্লাব লেগানেসের কোচ হাভিয়ের আগুইরে।

অবশ্য মৌসুম ফের শুরুর ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি লা লিগা। তবে আগুইরের জোর দাবি, লা লিগা কর্তৃপক্ষ তাকে এই তথ্য দিয়েছে।

মার্কা ক্লারো নামের এক গণমাধ্যমকে তিনি আরো জানান, ‘আমরা ইতোমধ্যে লিগ শুরুর জন্য একটি তারিখ পেয়েছি। ২০ জুন, আমরা লা লিগা শুরু করব এবং ২৬ জুলাই, পাঁচ সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে শেষ করব।

আগামী মৌসুমের কথা চিন্তা করে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো দ্রুত শেষ করা হবে বলে জানান লেগানেস কোচ। তিনি বলেন ‘খেলা হবে শনিবার-রবিবার ও বুধবার-বৃহস্পতিবার। ১১ দিনেরও বেশি সময় খেলা হবে।’

আগুইরে আরো বলেন, ‘লা লিগা আমাকে মাত্র আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং আমি এটা নিয়ে খুব আনন্দিত। কারণ ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণের সময়সূচি রয়েছে। আমরা আগামীকাল থেকে অনুশীলন শুরু করব। ভাগ্যক্রমে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা