জাতীয়

২০ কেজি করে চাল পাবে এক কোটি ১১ লাখ ৩৮ হাজার পরিবার

সান নিউজ ডেস্ক :

দরিদ্র ও দুস্থের মধ্যে মে মাসজুড়ে পরিবার প্রতি
বিশ কেজি করে চাল দেব সরকার।এই সহায়তা পাবে এক কোটি ১১ লাখ ৩৮ হাজার পরিবার।

এ জন্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলায় জেলায় বরাদ্দ পাঠানো হয়েছে। চালের সঙ্গে আলু, ডাল, সাবান, আর সবজি তো থাকছেই।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের নিজস্ব তহবিল থেকে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এপ্রিল মাসের বরাদ্দ জেলা প্রশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ রবিবার আরো বরাদ্দ দেওয়া হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দেশের এই ক্রান্তিলগ্নে দরিদ্র অসহায় কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। বরাদ্দের ত্রাণ সামগ্রী যথাযথভাবে দরিদ্র অসহায় মানুষদের কাছে পৌঁছাতে সরকার যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তার সবই নিয়েছে।

তিনি আরও জানান, ত্রাণ মন্ত্রণালয় ছাড়াও খাদ্য মন্ত্রণালয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ও স্ব স্ব মন্ত্রণালয় থেকে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। সাগরে মৎস্য আহরণে নিষিদ্ধের মধ্যে পড়ে থাকা ৩ লাখ ১০ হাজার মৎস্যজীবী পরিবারকে মে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় ১০ টাকা কেজি দরে দরিদ্র ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাউল দিচ্ছে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিজিডি কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা অব্যাহত রাখছে। তাতে সব মিলে চলতি মে মাসে সারাদেশে প্রায় দেড় কোটি পরিবার সরকারের খাদ্য সহায়তা পাবে।

কোন জেলায় কত পরিবার এই সহায়তা পাবে তা ঠিক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর ভিত্তিতে উপকারভোগীর নাম অন্তর্ভুক্ত করে সফটওয়্যারের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত মার্চ মাস থেকে সারাদেশে প্রতিটি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত হয়। করোনাভাইরাসের কারণে ১০ কেজি থেকে বাড়িয়ে ২০ কেজি করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা