জাতীয়

হাওরের সব বিদ্যালয় খুলে দেয়ার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক:

ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দিনভর কাজ করে রাতে ঘুমানোর সুবিধার্থে হাওর অঞ্চলের সব সরকারি বিদ্যালয় খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শ্রমিকদের রাতে থাকার ব্যবস্থা করে দিতে সম্প্রতি সকল জেলার হাওরের বিদ্যালয়গুলো খুলে দিতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।

ওই নির্দেশনায় বলা হয়েছে, 'ধান কাটায় নিয়োজিত কৃষকদের হাওর অঞ্চলের সরকারি বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করতে হবে। এজন্য এসব অঞ্চলের বিদ্যালয়গুলোতে তালা দেয়া থাকলে তা খুলে দিতে হবে।'

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বিষয়টি প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ও থানা কর্মকর্তাদের মনিটরিং করতে বলা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা