আন্তর্জাতিক

সুদিন আবার ফিরবে: রানি এলিজাবেথ 

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, যুক্তরাজ্য করোনাভাইরাস মোকাবিলায় সফল হবে। আমরা আশা করি, সুদিন আবার ফিরে আসবে।

৫ এপ্রিল রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক বিরল ভাষণে তিনি এ কথা বলেছেন। খবর: বিবিসি ও ইউএসএ টুডে।

ভাষণে রানি এলিজাবেথ বলেন, করোনাভাইরাসের এই কঠিন সময়ে আত্মনিয়ন্ত্রণ ও দৃঢ়সংকল্প নিয়ে আমাদের এই যুদ্ধে জয়ী হতে হবে। গোটা বিশ্বে এখন এটি ছড়িয়ে পড়ছে। আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, এখন দেশে যে ক্রান্তিকাল চলছে, তাতে আমরা সবাই এই দুর্ভোগ পোহাচ্ছি। আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অনেকের মধ্যে শোক বইছে, অনেকে আর্থিক সংকটেও আছেন। আমি মনে করি, আমাদের দিনগুলো এমন যাবে না। সামনের দিনগুলো সুন্দর হবে। প্রত্যেকেই একসময়ে গর্ববোধ করবেন যে, তারা এই সংকটকাল উত্তীর্ণ হতে পেরেছেন।

রানি তার আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্রিটেনবাসী শক্তি ও সাহসের সঙ্গেই এর মোকাবিলা করতে সক্ষম হবে। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, এই দুর্যোগকাল আমরা পার হতে পারলে আবার আমরা আশায় বুক বাঁধতে পারব। আবার বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে পারব।

তিনি বলেন, অনেকেই হয়তো আজ এক বেদনাবিদূর অবস্থায় আছেন। কারণ তারা তাদের আপনজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। অনেকেই হয়তো আপনজনদের হারিয়ে ভীষণ কষ্টের মধ্যে আছেন। আমি সে বিষয়গুলো উপলব্ধি করতে পারি। কিন্তু তারপরও আমি বলব, আপনাদের এই মুহূর্তে সবাইকে আরো সাবধানে থাকতে হবে।

রানি সংকটের এ সময়ে যারা জীবনবাজি রেখে সেবা দিয়েছেন, সেসব চিকিৎসকদের প্রতি তিনি তার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছেন যারা নিয়ম মেনে ঘরে থেকেছেন তাদেরকেও।

আরো কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা এই বিপদের দিনে অন্যদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের প্রতিও।

রানি বলেন, আগের যে কোনো চ্যালেঞ্জের তুলনায় এবার জাতি এক ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এবার আমরা বিশ্ব জুড়ে সব দেশের সঙ্গে একই প্রচেষ্টায় সামিল হয়েছি। বিজ্ঞানের প্রভূত অগগ্রতি এবং সেরে ওঠার জন্য একের প্রতি অন্যের সহজাত সহমর্মিতা, একাত্মতার মধ্য দিয়ে আমরা সফল হব। সে সাফল্য আমাদের সবারই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা