সারাদেশ
ঘূর্ণিঝড় আম্ফান

সাতক্ষীরায় স্থানীয়দের সরিয়ে নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আম্ফান' মঙ্গলবার (১৯ মে) শেষরাত থেকে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

সুপার সাইক্লোনটির বাতাসের গতি এখন ঘণ্টায় ২২৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এমন অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে কাজ শুরু হয়ে গেছে স্থানীয় প্রশাসনগুলোতে। সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, সাতক্ষীরায় দুটি এলাকা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। একটি শ্যামনগরের পদ্মপুকুর, অন্যটি সুন্দরবনের মধ্যে গোলাখালী।

কাল রাত থেকেই এসব জায়গা থেকে মানুষ সরিয়ে নেয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৫০০ বৃদ্ধ, নারী ও শিশুদের সরিয়ে নেয়া হয়েছে সাইক্লোন শেল্টারে।

তিনি নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত ১২৭২টি শেল্টার তৈরি আছে এবং শেল্টারগুলোতে মেডিকেল কর্মী নিয়োগ দেয়া হয়েছে। তারা তাপমাত্রা নিচ্ছেন এবং করোনাভাইরাস নিয়ে আলাদা ব্যবস্থা নিচ্ছেন।

জেলা প্রশাসক বলেন, “যাদের উপসর্গ আছে তাদের আলাদা একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবারগুলোকে অন্যত্র রাখা হয়েছে যাতে সামাজিক যে দূরত্বের কথা বলা হচ্ছে সেটি নিশ্চিত করা যায়।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

রাতের মধ্যেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের আবহাওয়ায় আবারও অস্থিরতার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা