জাতীয়

সাংবাদ কর্মীদের চাকরিচ্যুতির নোটিশে ডিআরইউ`র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:

দেশের সংকটকালে দৈনিক আলোকিত বাংলাদেশ ও গাজী টিভিসহ (জিটিভি) বিভিন্ন গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুতির কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ২৫ এপ্রিল শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

ডিআরইউ নেতারা বলেন, মহামারি থেকে নিরাপদে থাকার জন্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ থাকলেও জরুরি তথ্য সেবা খাতের গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে আসছেন। প্রধানমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণকালে কোনো কর্মী ছাঁটাই না করার নির্দেশনা দিলেও সেটি মানছেন না সংবাদপত্রের অনেক মালিক।

অনেকে এরইমধ্যে পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দিয়েছেন। অনেকে কর্মী ছাঁটাই শুরু করেছেন। এতে আগামীদিনে শত শত সাংবাদিকের কর্মহীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা খুবই উদ্বেগজনক।

নেতৃবৃন্দ অবিলম্বে চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, এই সঙ্কটকালে ডিআরইউ সদস্যসহ গণমাধ্যম কর্মীদের ছাটাই বা চাকরিচ্যুতি কোনভাবেই মেনে নেয়া যায় না।

ডিআরইউর সদস্যদের স্বার্থ রক্ষায় সংগঠন তাদের পাশে দাঁড়াবে এবং উদ্ভুত পরিস্থিতির সকল দায়ভার কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রোজা শুরুর আগের দিনে (২৪ এপ্রিল) আলোকিত বাংলাদেশের ছয়জনের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়ে চাকরিচ্যুতির নোটিশ দেয়া হয়।

আরো অনেককে এ ধরনের নোটিশ দেয়া হচ্ছে বলে জানা গেছে।

একইদিন পূর্ব নোটিশ ছাড়াই জিটিভির দুইজন নিউজরুম এডিটরসহ কয়েকজন গণমাধ্যমকর্মীকেও চাকরিচ্যুত করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা