রাজনীতি

রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মৌখিক অভিযোগ জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দুটি বিষয়ে মৌখিক ভাবে অভিযোগ জানান তিনি।

অভিযোগ জানিয়ে সাংবাদিকদের ইশরাক বলেন,২ জানুয়ারি বিকেলে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারি পরোয়না ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। একই সঙ্গে ওই দিন সন্ধ্যায় ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুস সাহেদের কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থক হুমকি দেয়। এ দুটি বিষয় মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। শনিবার লিখিতভাবে অভিযোগ জানানো হবে।

তিনি বলেন, এসব করে আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চায় সরকার । আমরা কোনভাবেই নির্বাচনী মাঠ ছাড়বো না। জনগণের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত কাজ করে যাবো।

এ সময় রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন পর্যন্ত বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার না করার অনুরোধ জানান ইশরাক।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। আমরা এটাকে নোট করেছি। তারা লিখিতভাবেও অভিযোগ দেবেন বলেছেন। নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হজক্যাম্পে ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপ...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা