রাজনীতি

রাজনৈতিক বন্দীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিএনপি'র চিঠি

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন সব দলের নেতাকর্মীদের মুক্তির দাবি করেছে বিএনপি। অবিলম্বে এদের যেন মুক্তি দেওয়া হয় সেজন্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপি'র পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি দিয়েছেন।

দলের পক্ষ থেকে বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দেয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি চিঠি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, বুধবার দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর সচিবালয়ে মহাসচিবের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে চিঠিটি দিয়েছেন বিএনপির মহাসচিব।

উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের কারাগারে থাকা তিন হাজার বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেয় কারা অধিদপ্তর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা