বাণিজ্য

মার্কেটে ক্রেতা কম!

নিজস্ব প্রতিবেদক:

সরকারের পক্ষ থেকে সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতি দেওয়ার প্রথম দিনে কম সংখ্যক ক্রেতা আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ।

রবিবার (১০ মে) এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

হেলাল উদ্দিন বলেন, ‘আজ থেকে আমাদের সীমিত আকারে মার্কেট এবং দোকানপাট খোলার কথা ছিল, সে অনুযায়ী বন্ধু রোড, এলিফ্যান্ট রোড, ইসলামপুর, নিউ সুপার মার্কেট, বিশাল মার্কেট কিছু কিছু মার্কেট আমরা খোলার ব্যবস্থা করেছি। কাস্টমার যে আসছে না, সেটা বলব না। মোটামুটি চলছে।’

দীর্ঘদিন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন-ভাতা সাধ্যমতো পরিশোধ করা হবে জানিয়ে হেলাল উদ্দিন বলেন, ‘আপনারা সবাই জানেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। কারণ দুই মাস যাবত আমাদের দোকানপাট বন্ধ। আমাদের সাধ্য মোতাবেক মার্কেট বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন পরিশোধ করার চেষ্টা করব।’

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জরুরি সেবা বাদে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

ব্যবসায়ীদের দাবির মুখে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গত ৪ মে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট ও শপিং মল খোলা যাবে।

তবে শেষ দিকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসে দেশের অধিকাংশ মার্কেট ও শপিং মল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা