রাজনীতি

বিএনপি ও টিআইবির বক্তব্য দায়িত্বহীনতার প্রকাশ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি ত্রাণ বিতরণে কমিটির কোনো ভূমিকা নেই, বিষয়টি না বুঝে তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে টিআইবি ও বিএনপি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)এর পক্ষ থেকে গতকাল আওয়ামী লীগের ত্রাণ কমিটির বিষয়ে দেওয়া বক্তব্য খণ্ডন করে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত যে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে বলা হয়েছে, তা শুধুমাত্র দলীয় ত্রাণের সুষ্ঠু বিতরণ ও সমন্বয়ের জন্য, সরকারি ত্রাণ বিতরণে এই কমিটির কোনও ভূমিকা নেই।

তথ্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বা বিরোধী দল হিসেবেও সবসময় সব দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। এর অংশ হিসেবে দলীয় ত্রাণ কমিটির কাজ হবে শুধু আওয়ামী লীগের পক্ষে ত্রাণ বিতরণ করা। এবং আওয়ামী লীগের সব পর্যায়ের নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই যে ত্রাণ বিতরণ করছেন তা সমন্বয় করা। যাতে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছানো যায়, যাতে কোনও দুস্থ মানুষই ত্রাণ বিতরণ কার্যক্রমের বাইরে না থাকে।

তথ্যমন্ত্রী আরো বলেন, সরকারি ত্রাণ বিতরণে এই কমিটির যে কোনও ভূমিকা নেই, সেটি না বুঝে তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে টিআইবি ও বিএনপি নেতা রিজভী চরম দায়িত্বহীনতারই পরিচয় দিয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা