শিক্ষা

বছর শুরুতেই বই পেল ফুলকলিরা

বছরের প্রথম দিন বই উৎসবে মেতেছে সারাদেশ। সে আনন্দে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিল সরকার।

আজ জাতীয় পাঠ্যপুস্তক উৎসব পালিত হচ্ছে সারাদেশে। এবার ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই বিতরণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বই উৎসবের উদ্বোধন করেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তক ও মাধ্যমিক পর্যায়ে সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মাধ্যমে শুরু হয় বই উৎসব।

২০১০ সাল থেকে বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে। গত বছরের মতো এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বই উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পৃথকভাবে উৎসব পালন করা হচ্ছে দেশের প্রতিটি জেলায়।

২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই ছাপানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫ এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এ বছর প্রাথমিক স্তরের দুই কোটি ২ লাখ ৮৪ হাজার ৫১ শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি পাঠ্যপুস্তক এবং প্রাক-প্রাথমিক শ্রেণির ৩২ লাখ ৭১ হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর মাঝে ৩৩ লাখ ৩৭ হাজার ৬৩৮ টি আমার বই ও ৩৩ লাখ ৩৭ হাজার ৬৩৮টি অনুশীলন খাতা বিতরণ করা হচ্ছে।

এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ৭৩৫টি আমার বই ও ২৮ হাজার ৭৩৫টি অনুশীলন খাতা এবং ১ম শ্রেণির ৭৪ হাজার ৮৪৭টি, ২য় শ্রেণির ৭৩ হাজার ৬৩৫টি, ৩য় শ্রেণির ২৪ হাজার ১৫১টি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

জরুরি প্রয়োজনে উপজেলা-থানা পর্যায়ে বাফার স্টকে দুই শতাংশ বই বরাদ্দ রাখা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা