সারাদেশ

ফেসবুকে ‘ত্রাণের অনিয়মের’ অভিযোগ তুলে হাসপাতালে যুবক

ফেনী প্রতিনিধি:

ফেনীতে ফেসবুকে ‘ত্রাণের অনিয়ম নিয়ে’ ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এক যুবক। এরপর স্থানীয় এক যুবলীগ নেতার সমর্থকেরা পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছে তাকে। এমনকি তার ফার্মেসিতে ভাংচুর-লুটপাটও করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) ফেনীর জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ানের সমর্থকদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

আহত মোঃ: ওমর (২৯) ফেনী জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন। তিনি সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছিদ্দিকুর রহমানের ছেলে।

ওমর জানান, “পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে এক হতদরিদ্র বাবা-ছেলে ত্রাণ না পাওয়ায় আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তাতে ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা আবু সুফিয়ানের অনুসারীরা আমাকে ডেকে নেয়। স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে আমাকে ফেসবুকের পোস্টের বিষয়ে জিজ্ঞেস করে।"

“এক পর্যায়ে সুফিয়ানের অনুসারী আলমগীর, রাজু, রাজন, হানিফ, আকবর, ইসমাইল, আজাদ, আরাফাত, মানিকসহ ৩০-৪০ জন আমার উপর হামলা করে। আমি প্রাণভয়ে ছুটে আমার দোকানে এসে বাঁচার চেষ্টা করি। পরে তারা আমার দোকানে এসেও ভাঙচুর ও লুটপাট করে, আমাকে মারাত্মকভাবে জখম করে।”

ওমরের অভিযোগ, সরকার ফেনীর অসহায় ও দরিদ্র মানুষদের জন্য ত্রাণ বরাদ্দ দিলেও স্থানীয় কিছু নেতা তা সঠিকভাবে বণ্টন না করে ‘নিজেদের পছন্দের লোকজনকে’ দিচ্ছেন।

তবে মারধরের কথা অস্বীকার করে যুবলীগ নেতা সুফিয়ান বলেছেন, “ত্রাণ বিতরণ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গোষ্ঠী ওমরকে দিয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।”

ওমরের দোকানে হামলার বিষয়ে প্রশ্ন করলে সুফিয়ান বলেন, “দোকান ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটেনি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

এ বিষয়ে জানতে চাইলে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক বলেন, “হামলার বিষয়টি আমি শুনেছি। কারা হামলার সাথে জড়িত তা এখনো জানি না। তবে হামলাকারী যেই হোক তার বিচার হওয়া উচিৎ।”

আর ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা